১৬ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে অবৈধ স্মার্ট ফোন

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে অবৈধ স্মার্ট ফোন

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে বন্ধ হচ্ছে অবৈধ স্মার্ট ফোন। বাংলাদেশ সরকার এই লক্ষে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি  রেজিস্টার (এনইআইআর) নামে একটি ব্যবস্থা  চালু করেছে। বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই নতুন ব্যবস্থায় শুধু অনুমোদিত মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল সংযুক্ত হতে পারবে।

অবৈধ ভাবে আমদানি করা স্মার্ট ফোন ও ক্লোন আইএমইআই মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে। প্রতিবছর সরকারের ক্ষতি হয় ৫০০ কোটি টাকার রাজস্ব অবৈধ স্মার্ট ফোন থেকে।

নতুন স্মার্ট ফোন কেনার আগে করণীয়

বিটিআরসি জানিয়েছে ১৬ ডিসেম্বর থেকে যেকোনো মাধ্যম থেকে বিক্রয়কেন্দ্র, অনলাইন বিক্রয়কেন্দ্র, কমার্স সাইট  ইত্যাদি থেকে স্মার্ট ফোন কেনার আগে অবশ্যই  তার বৈধতা যাচাই করে নিতে হবে। এবং রশিদ সংগ্রহ করতে হবে। স্মার্ট ফোন বৈধ হলে স্বয়ংক্রিয় ভাবে এনইআইআর  এর মাধ্যমে নিবন্ধন হয়ে যাবে।

স্মার্ট ফোন বৈধ কিনা কিভাবে জানবেন

স্টেপ- ১: স্মার্ট ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে KYD<space> ১৫  ডিজিটের আইএমইআই নম্বর লিখুন।

স্টেপ-২ : আইএমইআই নম্বর লিখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।

ধাপ-৩: ১৬০০২ নম্বর থেকে আসা ম্যাসেজের মাধ্যমে স্মার্ট ফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া স্মার্ট ফোনের নিবন্ধন

ব্যক্তিপর্যায়ে বৈধভাবে  বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া স্মার্টফোন প্রাথমিকভাবে নেটওয়ার্ক সচল হবে। এসএমএস এর মাধ্যমে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশনা দেওয়া হবে। দাখিল করা তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে শুধু বৈধ স্মার্ট ফোন নেটওয়ার্কে সচল হবে।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া স্মার্টফোন নিবন্ধনের উপায়

স্টেপ- ১: neir. btrc.gov. bd পোর্টাল ভিজিট করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

স্টেপ-২ : পোর্টালের Special Registetion সেকশনে গিয়ে স্মার্ট ফোনের আইএমইআই দিন।

স্টেপ-৩ : প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/ স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন। এরপর সাবমিট করুন।

স্টেপ- ৪: স্মার্ট ফোন বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হবে। অবৈধ হলে গ্রাহকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিশেষ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য

১. পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান বা ছবি
২.পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া আগমনের সিল–সংবলিত পাতার স্ক্যান বা ছবি
৩.ক্রয় রসিদের স্ক্যান বা ছবি।
৪. কাস্টমস শুল্ক পরিশোধসংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান বা ছবি (একটি স্মার্টফোনের বেশি হলে)।

উপহারপ্রাপ্ত স্মার্ট ফোনের ক্ষেত্রে

১. পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান বা ছবি
২.পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া আগমনের সিল–সংবলিত পাতার স্ক্যান বা ছবি
৩. ক্রয় রসিদের স্ক্যান বা ছবি।
৪. কাস্টমস শুল্ক পরিশোধসংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান বা ছবি (একটি স্মার্টফোনের বেশি হলে)।
৫. উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র (শুধু উপহার প্রাপ্তির ক্ষেত্রে)।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া স্মার্ট ফোনের নিবন্ধন

বর্তমান মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত  সকল স্মার্ট ফোন আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হবে। ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত  সকল স্মার্ট ফোন আলাদা ভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। ব্যবহৃত  স্মার্ট ফোন এর বর্তমান অবস্থা নিচের কিছু পদ্ধতি  অনুসরণ  করে জানা যাবে।

স্মার্ট ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন
অটোমেটিক বক্স এলে স্মার্ট ফোনের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে পাঠিয়ে দিন
ফিরতি এস এমএসএর মাধমে ব্যবহৃত  স্মার্ট ফোনের হালনাগাদ অবস্থা জানা যাবে
এছাড়া neir. btrc.gov. bd পোর্টাল অথবা স্মার্ট ফোনের কাস্টমার কেয়ার সেন্টার থেকে উল্লিখিত সেবা পাওয়া যাবে

আরো দেখুন

বিশ্বের শীর্ষ ১০ টি স্মার্ট ফোন কোম্পানি এবং মালিকের নাম

অনলাইনে এনআইডি বা ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করবেন যেভাবে

About Ariful Islam

আমি আরিফুল ইসলাম একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি। লেখালিখির প্রতি গভীর আগ্রহ এবং অনুপ্রেরণার ভিত্তিতে প্রতিষ্ঠিত আমার ওয়েবসাইট UpdateBanglaNews.com পাঠকদের জন্য নিয়মিত প্রকাশ করে থাকে শিক্ষামূলক, প্রযুক্তিগত, চাকরির খবর, খেলাধুলা, ধর্মীয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য ও সংবাদ। আমাদের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো বিশ্বাসযোগ্য ও সময়োপযোগী তথ্য সরবরাহের মাধ্যমে পাঠকদের জ্ঞানবৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধি করা।

View all posts by Ariful Islam →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *